বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কঙ্গোর রাজধানীতে বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর রাজধানীতে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েনেছন। খবর এএফপি’র। মঙ্গলবার রাতভর প্রচ- বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর কঙ্গো কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছে। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০ টি ঘরবাড়ি ধসে পড়ে।’ ওসিএইচএ জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানীর পশ্চিমের মন্ট-নগাফুলা ও নগালিমা জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। কঙ্গো রিভারের ধারে অবস্থিত কিনশাসায় সা¤প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com