সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হরিনগরে এইচপিএল-টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে এইচপিএল-টি২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক মিলুর সভাপতিত্বে খেলার উদ্বোধন ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান অসীম মৃধা। এ সময় আরো উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, অনির্বাণ ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুল জলিলসহ আরো অনেকে। টসে জিতে মুন্সীগঞ্জ ওরিয়ার্স হরিনগর ট্রফি ফাইটার্সকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। হরিনগর ট্রফি ফাইটার্স ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করেন। জবাবে ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুন্সিগঞ্জ ওরিয়ার্স। মুন্সীগঞ্জ ওরিয়ার্স ৬ উইকেটে জয়লাভ করে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুন্সীগঞ্জ ওরিয়ার্স এর খেলোয়াড় আশিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com