মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সরকারি ভাবে বৈধ পথে বিদেশে যাবেন নিরাপদ থাকবেন \ অভিবাসি দিবসের সভায় রবি এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি সম্মাননা চেক প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসি দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।”থাকব ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, আত্মীয়-স্বজনের মায়া ছিন্ন করে বহু কষ্ট করে প্রবাসে থাকতে হয়। দেশের উন্নয়ন কর্মকান্ডে তাদের বিরাট অবদান রয়েছে। তারা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। আপনারা বৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। অবৈধ ভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করলে নির্যাতন সহ প্রাণ হানির ঘটতে পারে। বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সরকারিভাবে ট্রেনিংসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। সরকারিভাবে বৈধ পথে বিদেশে যাবেন নিরাপদ থাকবেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য এড শাহনওয়াজ পারভীন মিলি, প্রবাসী কল্যান ব্যাংকের কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, আল নুর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোঃ আবু বকর সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি জরিপ অফিসার মোঃ আব্দুল সালাম, ইসলামী ব্যাংক সাতক্ষীরার শাখা ব্যাবস্থাপক মোঃ হাফিজুর রহমান, এনজিও প্রতিনিধি অগ্রগতি সংস্থার অসিৎ ব্যানার্জী। এসময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী একজন পুরুষ ও একজন মহিলা কর্মীকে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখাকে সম্মানন স্মারক প্রদান করা হয়। এর পূর্বে সকালে সাতক্ষীরা নিউমার্কেট হইতে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা জনশক্তি অফিসের জরিফ অফিসার আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধাঃ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com