মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

শ্রীউলা প্রতিনিধি/আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এবং আক্তারুল ইসলামের পরিচালনায় সভায় গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান, জেলা সভাপতি মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী লাবু, আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঈশার আলী খান, সম্পাদক বিনয় কুমার বিশ্বাস, শ্রীউলা ইউনিয়ন সভাপতি বিধান চন্দ্র গাইনসহ শ্রীউলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রীউলা নব গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। সভায় গ্রাম ডাক্তারদের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে থেকে প্রথাথমিক সেবা দানের মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com