শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় “ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও খাদ্য বিবাগের আয়োজনে এ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল­াহ। এ সময় প্রধান অতিথি কলারোয়ায় এ মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যাতে অর্জিত তার জন্য কৃষক ও মিলারদের প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা আবুল হাসান, গুদাম কর্মকর্তা মমতাজ পারভীন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোরশেদ আলী, আ’লীগ নেতা রবি মলি­ক, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, মিলার কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিলার মালিক সাঈদুর রহমান, বসির আলম, সাংবাদিক কে এম আনিছুর রহমান, জাকির হোসেন, জাহিদ হোসেন, গুদাম কর্মচারী রিপন কুমার রায়, সাহাদাৎ হোসেন, মাহবুবর রহমান, রুবিনা খাতুন প্রমুখ। এ বছর ধান ক্রয় করা হবে ৫৯৫ মেট্রিক টন ও চাল ক্রয় করা হবে ৫৭৪ মেট্রিক টন বলে জানান গুদাম কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com