মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশ সদরদপ্তরে মাল্টিলেভেল কার পার্কিং উদ্বোধন করলেন আইজিপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এফএনএস: পুলিশ সদরদপ্তরে মাল্টিলেভেল কার পার্কিং চালু করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল­াহ আল-মামুন গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে কম্পাউন্ডে এ মাল্টিলেভেল কার পার্কিং উদ্বোধন করেন। এসময় আইজিপি বলেন, পুলিশের নিজস্ব কম্পাউন্ডে স্থান সংকুলান না হওয়ায় গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করতে হয়। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের মত উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় পার্কিংয়ের জটিলতা নিরসন হবে। তিনি বলেন, পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করা থাকলে গাড়ির নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা থাকে। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের ফলে পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের ভেতরে নিরাপদে থাকবে। পুলিশপ্রধান আরও বলেন, ঢাকা শহরে গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণ করা হলে ঢাকা শহরে গাড়ি পার্কিং এবং যানজটের সমস্যা অনেকটা নিরসন হবে। ১৬ তলা বিশিষ্ট মাল্টিলেভেল কার পার্কিংয়ে পাঁচটি লিফট রয়েছে। প্রতিটি লিফটে ৩০টি করে মোট ১৫০টি গাড়ি পার্ক করা যাবে। নিচতলা থেকে ১৬ তলা পর্যন্ত প্রতিটি গাড়ি পার্কিংয়ে সময় লাগে এক মিনিট ৫২ সেকেন্ড। নিচতলা থেকে অষ্টমতলা পর্যন্ত এক মিনিট ৩০ সেকেন্ড ও নিচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ৪৫ সেকেন্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com