মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেনাপোল সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

এফএনএস: যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে পৃথক অভিযানে মোটরসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় আরও দুইজন কৌশলে পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও একই এলাকার আবদুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। পলাতক আসামিরা হলেন- পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবদুল মান্নান (৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন (২৮)। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীর থামতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেলের না থামিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করলে তারা কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগের ভেতর থেকে ১৫ পিস স্বর্ণ জব্দ করা হয়। পরে একই জায়গায় কিছু সময় পর একই দলের আরও দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এ সময় তাদের মোটরসাইকেল থেকে দুটি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ১৭ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আটক আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া পলাতক দুইজনের নামেও মামলা দেওয়া হবে এবং তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com