মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের বিসিকে দিপা সি-ফুড লিমিটেড হলরুমে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) শিল্পমন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর আয়োজনে নাসিব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জিএম নুরুল ইসলাম (রনি) এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। তিনি বলেন, আমাদেরকে দক্ষ উদ্যোক্তা হতে হবে। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টির জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। উদ্যোক্তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদেরকে সকল ক্ষেত্রে উৎপাদন মুখী হতে হবে। আমরা যদি উৎপাদনমুখী হই তাহলে দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারব। আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিসিক সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে বক্তব্য রাখেন এনপিও শিল্প মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নাসিব, বিসিক, এর কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com