বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মধ্যপ্রদেশে ১ কোটি ২০ লাখ রুপির হীরার সন্ধান পেলেন এক ব্যক্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে ২৬ দশমিক ১১ ক্যারেটের হীরার সন্ধান পেয়েছেন এক ব্যক্তি। জানা গেছে, পান্না জেলার ওই ব্যক্তি অগভীর খনির মধ্যে সন্ধান পান এই মূল্যবান হীরার। ভারতীয় অর্থে এটির বাজার দর এক কোটি ২০ লাখ রুপি। মঙ্গলবার (২২ ফেব্র“য়ারি) জেলার পক্ষ থেকে হীরার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা রাভি প্যাটেল জানান, পান্না শহরের এক বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগী সোমবার কৃষ্ণা কল্যাণপুর এলাকায় একটি অগভীর খনির মধ্যে হীরার সন্ধান পান। সরকারের রয়্যালিটি ও ট্যাক্সের শর্ত মোতাবেক এটি শিগগির নিলামে তোলা হবে বলেও জানান তিনি। জানা গেছে, শুকলা একজন ছোট ইট-ভাটার ব্যবসায়ী, তিনি জমিটি ভাড়া নেন। তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে এ ধরনের খনিতে কাজ করে আসছেন। তবে এবারই প্রথম তিনি এত দামি হীরার সন্ধান পেলেন। ওই ব্যক্তি জানান, অগভীর খনিটি পাঁচজন অংশীদারের সঙ্গে লিজ নিয়েছিলেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হীরা বিক্রি করে যে টাকা হবে তাতে তিনি একটি ব্যবসা চালু করবেন। রাজ্যের রাজধানী ভ‚পাল থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই পান্না জেলা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেখানে ১২ লাখ ক্যারেট মূল্যের হীরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com