বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মানুষ থেকে ‘নেকড়ে’ হতে ব্যয় ২৪ লাখ টাকা!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : এক জাপানি ব্যক্তির শখ হয়েছিল তাকে যেন পা থেকে মাথা পর্যন্ত নেকড়ের মতো দেখায় সেরকম একটি বিশেষ পোশাক বানাবেন। যেই ভাবা সেই কাজ। জিপেট নামে একটি প্রতিষ্ঠান এক পোশাক বানাতে ওই ব্যক্তিকে সহায়তা করেছে। এতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেছেন, ‘ছোট বেলা থেকেই বন্য প্রাণীর প্রতি ভালোবাসা রয়েছে। টিভিতে দেখেছি যে, বিভিন্ন প্রাণির মতো দেখতে পোশাক অনেকে হাজির হয়। আমি স্বপ্ন দেখেছি, আমিও একদিন এমন হব।’ পোশাকটি তৈরি করতে ওই ব্যক্তিকে বেশ কয়েক বার জিপেটের স্টুডিওতে যেতে হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তি আরও বলেছেন, ‘আমরা একটি নেকড়ের যাবতীয় খুঁটিনাটি আলোচনা করেছি, পরীক্ষা করে দেখেছি এবং অনুসারে পোশাকটিতে যাবতীয় বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।’জিপেট তাদের নিজস্ব টুইটার পেজে ওই ব্যক্তির নেকড়ের কস্টিউম পরা ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, ‘নেকড়ে পোশাক। আমরা একজন ব্যক্তির অনুরোধে এই নেকড়ের পোশাক তৈরি করেছি। কাঠের নেকড়ের আদলে তৈরি, আমরা বাস্তবসম্মত নেকড়ের মতো দেখেতে একটি পোশাক সম্পূর্ণভাবে প্রস্তুত করেছি।’ এর আগে, জিপেট থেকে এক জাপানি কুকুরের পোশাক বানিয়েছিলেন। কুকুরের মতো দেখতে পোশাকটি বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com