শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় মোটর সাইকেল চোর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রা সদরের আশা এনজিওর অফিস থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে পালালোর সময় আইনুল হক শেখ (২৭) নামের এক মোটর সাইকেল চোর চক্রের সক্রীয় সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটক মোটরসাইকেল চোর আইনুল হক বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের আলমগীর শেখের পুত্র। গত রবিবার সন্ধা ৭ টার দিকে তাকে আটক করা হয়। কয়রা উপজেলার আশা ব্রাঞ্চের ম্যানেজার শংকর কুমার বিশ্বাস বলেন, রবিবর দুপুর ১২ টার দিকে তিনি তার অফিসের পাশে ডিসকভার ১০০ সিসি মডেলের মোটর সাইকেলটি রেখে অফিসে যান। সেখান থেকে ৫ মিনিট পর মোটর সাইকেলের পাশে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষনিক তিনি বিষয়টি কয়রা থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়রা সেতুর টোলঘর এলাকা থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com