শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া কাপে আবারও বাংলাদেশের গ্র“পে শ্রীলংকা, আফগানিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের গ্র“পে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ও আফগানিস্তান। অন্য দিকে একই গ্র“পে রয়েছে দুই চিরপ্রতি›দ্বন্দি ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহর এক টুইট বার্তা থেকে এ কথা জানা গেছে। টুইটে ২০২৩ এবং ২০২৪ সালে এসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং ক্যালেন্ডারের ছবি আপলোড করেছেন জয় শাহ। অক্টোবরে ওয়ানডে বিশ^কাপ থাকায় এ বছরের এশিয়া কাপ হবে ৫০ ওভার ফরম্যাটে। ষোড়শ এশিয়া কাপের মূল পর্বে দুই গ্র“পে মোট ৬টি দল খেলবে। গ্র“প ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্র“পে আছে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান। আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে এখনও নিশ্চিত নয় আগামী এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হবে কি-না। কারণ গেল মাসেই জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত গত এশিয়া কাপে শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে দুই ম্যাচেই গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছিলো বাংলাদেশ। সুপার ফোরে সেরা দু’দল হয়ে ফাইনালে উঠে শ্রীলংকা ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com