শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু \ প্রথম ম্যাচে জয়ী সাংবাদিকতা বিভাগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এ ধরণের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আরো প্রাণবন্ত করে তোলা হবে।” উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল­াহ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতার প্রথম খেলায় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ চার উইকেটে পরাজিত করে ইংরেজি বিভাগকে। সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এহোসানুল হক ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিশ্বিদ্যালয়ের আটটি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com