বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈশ্বরীপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈশ্বরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আজাদ মঞ্চে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ মাহাবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সংবর্ধিত ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী সহ ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com