বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশে ডাবল সেঞ্চুরি, পরের ম্যাচেই বাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: এই তো গত মাসেই বাংলাদেশ সফরে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করে গেলেন ভারতের তরুণ তারকা ঈশান কিশান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তিনি ভারতের একাদশে নেই! ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাঁহাতি ওপেনারকে বাদ দিয়ে ভারত নামছে দুই ডানহাতি ওপেনারকে নিয়ে। শোনা যাচ্ছে, শুভমান গিলকে আরো সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তরুণ ঈশান ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই প্রথম একাদশের বাইরে চলে গেলেন- এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওয়া নিয়েও। সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করা এই হার্ডহিটারকে ওয়ানডে দলে না দেখেও সবাই হতবাক। ভারতের বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ শামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজে এবং যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। অর্থাৎ দুই স্পিনার এবং চার পেসার নিয়ে খেলছে ভারত। কিন্তু আগামী বিশ্বকাপ হবে ভারতেই। তিন স্পিনার নিয়ে শুরু করা উচিত ছিল বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com