শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ফুটপাতে শীতের গরম কাপড়ের দোকানে বেচাকেনা রমরমা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার ধারের ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সামনে, জেলা পরিষদ মার্কেটের সামনে, গরু হাট মোড়, গার্লস হাইস্কুল মোড়সহ পৌর সদরের বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারগুলোতেও ভ্রাম্যমান কম দামের শীতের পোশাকের দোকানগুলোতে ইদানিং জমে উঠেছে বেচাকেনা। সম্প্রতি শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাস্তার ধারের ফুটপাতের এসকল কম দামের শীতের গরম পোশাকের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন৷ সোয়েটার, জ্যাকেট, কোর্টসহ বাহারী শীতের পোশাকে রমরমা সমাহার মিলছে এ সকল ভ্রাম্যমান দোকানগুলোতে৷ তুলনামূলক অল্প দামে কিনতে পেয়ে পোশাকগুলো গায়ে জড়াচ্ছেন তারা৷ ছোট থেকে বড় বিভিন্ন বয়সী মানুষের পোশাক মিলছে এ সকল দোকানে। সব মিলিয়ে শীতের পোশাকের এই ভ্রাম্যমান দোকান গুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের বেচাকেনা চলছে বেশ জোরেশোরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com