শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈশ্বরীপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সমগ্র বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সকল শাখার মাধ্যমে সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কালীগঞ্জ উপজেলার আওতাধীন ঈশ্বরীপুর শাখা অফিসে সদস্যদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক কালীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ সেলিম রেজা, ঈশ্বরীপুর শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম সহ অত্র শাখার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com