বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কষ্টার্জিত জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: কষ্টার্জিত জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের পরও ১-১ গোলে সমতায় থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে ফাইনালে পা রাখে রিয়াল। এ ম্যাচে করিম বেনজিমার সঙ্গে রিয়ালের আক্রমণভাগে ছিলেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠে ভেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, টনি ক্রুস। গোলে থিবো কুর্তোয়া। ৩৭তম মিনিটে বক্সের ভেতর বেনজিমাকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। গোল করেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। ১২০ মিনিট খেলার পরও ম্যাচে সমতা বিরাজ করে। এরপর রিয়ালের হয়ে পেনাল্টি শুটআউটে প্রথম চার শটে গোল করেন করিম বেনজিমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং মার্কো আসেনসিও। ভ্যালেন্সিয়ার হয়ে দ্বিতীয় শট নিতে এসে মিস করে বসেন এরি কমার্ট। আর হোসে গায়ার পঞ্চম শট ঠেকিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন কর্তোয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা অথবা রিয়াল বেতিসের যেকোনো এক দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com