বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার শ্রীলংকা বধের মিশনে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপের শুরুতেই চমক দেখিয়েছে বাংলাদেশ। গত শনিবার থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলংকা বধের মিশনে নামছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারলে সুপার সিক্সে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। আজ সোমবার বেনোনিতে গ্র“প-এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একরকম উড়িয়েই দিয়েছে তারা। প্রথমে বোলারদের নৈপুন্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন অধিনায়ক দিশা বিশ^াস। ২৫ রানে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার মারুফা আকতার ২৯ রানে ২টি উইকেট নেন। স্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট। ১৩১ রানের টার্গেটে প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার। ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। প্রত্যাশা ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এ অবস্থায় জয়ের জন্য শেষ ৯ ওভারে ৬০ রান দরকার পড়ে বাংলাদেশের। চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়ে বাংলাদেশকে স্মরনীয় জয় এনে দেন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। তাদের নৈপুন্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় শ্রীলংকা। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com