বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে আলোচনায় বসতে চান শাহবাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : বিতর্কিত কাশ্মীরসহ অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরাতের নেতারা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারেন। খবর রয়টার্সের। গত সোমবার দুবাই-ভিত্তিক আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রস্তাব দিয়েছেন তিনি। শাহবাজ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো, আসুন আমরা টেবিলে বসে কাশ্মীরের মতো আমাদের জ¦লন্ত সমস্যা সমাধানের জন্য গুরুতর ও আন্তরিক আলোচনা করি।’ ‘কাশ্মীরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।’ ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীরীদের দেওয়া স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে ভারত। সেখানে স্বায়ত্তশাসনের কোনো আলামত আর অবশিষ্ট নেই। তিনি বলেন, ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন। ভারতকে অবশ্যই এটি বন্ধ করতে হবে। অর্থপূর্ণ আলোচনার জন্য ভারত যে প্রস্তুত সেই বার্তা বিশ্বকে দিতেই এটি বন্ধ করতে হবে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রায় ১৮ মিনিটের ওই সাক্ষাৎকারে শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, চলুন আমরা টেবিলে বসে গুরুতর ও আন্তরিক আলোচনা করি। ভারত ও পাকিস্তান প্রতিবেশি দুই রাষ্ট্র এবং তাদের পরস্পরের সঙ্গে বসবাস করতে হয় বলেও বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন শাহবাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com