এফএনএস বিদেশ : প্রচণ্ড শীতে যখন দিলির জনজীবন বিপর্যস্ত তখন আবহাওয়া বিভাগ থেকে জানা গেছে নতুন তথ্য। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের মাত্রা কমতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমবি) জানিয়েছে, ১৮ এবং ২০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রার তারতম্য ঘটতে পারে। আজ মঙ্গলবার রাত থেকে পশ্চিমা হিমালয় থেকে আগত শৈত্যপ্রবাহের প্রভাব ভারতের পশ্চিমাঞ্চলে দেখা যাবে। ২০ জানুয়ারি আরেকটি শৈত্যপ্রবাহ পশ্চিমাঞ্চলে প্রভাব রাখবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা বৃদ্ধি পাবে ৩-৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল পর্যন্ত প্রথমে রাজস্থান, পাঞ্জাব, হারিয়ানা, চণ্ডীগড়সহ দিলির অনেক অংশে এবং তারপর পূর্ব রাজস্থানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। আগামীকাল ভারতের পাঞ্জাব,হারিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তর প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উপ হিমালয় অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। স¤প্রতি দিলি এবং এর আশেপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।