সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ শেখ কামাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পর্যায়ে শেখ কামাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশারর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। বিভিন্ন ইভেন্টের ক্রিড়া প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরা। এ সময় বিজয়ী ছাত্র-ছাত্রী ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com