শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারুলিয়া বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

দেবহাটা অফিস \ পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পল­ী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ইরেসপো প্রকল্প বিআরডিবি দেবহাটার আয়োজনে গঠিত পল­ী উন্নয়ন কিশোরী সংঘের ধারাবাহিক প্রশিক্ষন বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পারুলিয়া বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়। কিশোরীদের বাল্য বিবাহ রোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ ভবিষ্যত সঞ্চয়মুখি করতে প্রতিমাসে ৫০-২০০ টাকা সঞ্চয় জমা নেওয়া হয়। এবং সরকার প্রনোদনা দেয় সঞ্চয়ের দ্বিগুন। ইতিপূর্বে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের প্রশিক্ষন সফল ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাবে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল­াহ, বিশেষ অতিথি ছিলেন পল­ী উন্নয়ন অফিসার দেবহাটা, তানজিয়ারা খাতুন, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, উপস্থিত ছিলেন সহকারী পল­ী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ সোহরব হোসেন, দৃষ্টিপাত সদর ইউনিয়ন প্রতিনিধি উত্তম কুমার রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com