সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাংবাদিকের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু মা বকুল রানী দাশের ৩১তম মৃত্যুবার্ষিকী ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে। শনিবার দিনব্যাপি উপজেলা সদরের বাজারে গ্রাম রহিমপুর নিজে বাড়িতে সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। সকালে মায়ের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ও নাম সংকীর্তন পরিবেশন করা হয়। গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া পরিতোষ অধিকারী। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা পাটবাড়ি তপন গোস্বামী গুরুদেবের ছেলে গোবিন্দ গোস্বামী। এসময় স্বর্গীয় বকুলবালা দাশ ও তাদের মৃত আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে ৭ ভাই ২ বোনসহ সাংবাদিক, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com