মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইসলামী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ার হোসেনকে বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুর হাসপাতালের কনসালটেন্ট চত্বরে হাসপাতালের পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত প্রশাসনিক ও হাসপাতাল ইনচার্জ মো. আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন হাসপাতালের নবাগত যোগদানকৃত প্রশাসন ও ইনচার্জ মো. মাহবুবুর রহমান, হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ক্যাশ অফিসার মো. বজলুর রহমান। এসময় হাসপাতালের পক্ষ হতে বিদায়ী প্রশাসনিক ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। নবাগত হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মাহবুবুর রহমান মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি গত ১৯ জানুয়ারি সাতক্ষীরায় যোগদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পিআরও মোস্তাফিজুর রহমান।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com