মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী জেলা বিশেষ শাখা ও পুলিশ লাইন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ৪র্থ দিনের খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স মাঠে মোটর যান শাখা বনাম জেলা বিশেষ শাখার মধ্যকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোটরযান শাখা ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রান করে। জবাবে জেলা বিশেষ শাখা ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। উক্ত খেলায় জেলা বিশেষ শাখা বিজয়ী হয়। অপর দিকে বিকালে দেবহাটা সার্কেল বনাম পুলিশ লাইন্সের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স ১৯ ওভার ১০ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে দেবহাটা সার্কেল ২০ ওভারে ১০ উইকেটে ১৪০ রান করে। খেলায় পুলিশ লাইন্স জয়লাভ করে। আজ সকালে রিজার্ভ অফিস বনাম জেলা গোয়েন্দা শাখা এবং অপরদিকে দুপুরে সদর সার্কেল বনাম তালা সার্কেল দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com