মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় দৈনিক পত্রদূতের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দৈনিক পত্রদূতের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পত্রদূতের অফিসে পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতির সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, কালের চিত্রের সম্পাদক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন। বক্তারা বলেন, পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীন। তিনি সাতক্ষীরার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। পত্রদূত সত্য সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমরা পত্রদূতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত ঘোষ, আশাশুনি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজীত মন্ডল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা মহিলা পরিষদের সভাপতি জ্যোৎস্না দত্ত, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাংবাদিক আব্দুল বারী, আবুল কাশেম, এসএম মহিদার রহমান, আহসানুর রহমান রাজিব, রবিউল ইসলাম, জিল­ুর রহমান প্রমুখ। এছাড়া পত্রদূতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com