সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরায় কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণীর মাধ্যমে বারি-১৪ সরিষা সম্প্রসারনের লক্ষ্যে কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার কামারালী গ্রামে ইউপি সদস্য ডাবলুর রহমানের সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক। এ সময় গ্রামের বিপুল সংখ্যক কৃষক কৃষাণী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বারি সরিষা-১৪ এর ভাল ফলন ফলিয়ে দেশের চাহিদা মিটিয়ে তেলে স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য কৃষকদের উপর জোর তাগিদ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com