শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার চাঁদে গাড়ি পাঠাবে টয়োটা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : জাপানের মহাকাশ সংস্থার সঙ্গে একটি গাড়ি তৈরিতে কাজ করছে টয়োটা। যে গাড়িটি তৈরি করছে তার নাম ‘লুনার ক্রজার’। টয়োটা ল্যান্ড ক্রুজার স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) নাম অনুসারে গাড়িটির নামকরণ হয়েছে। ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে বসবাস এবং এরপর মঙ্গল গ্রহে বসবাসে সহায়তা করার লক্ষ্যে গাড়িটি নির্মাণ করছে সংস্থাটি। খবর ডেইলি মেইলের। টয়োটার লুনার প্রকল্পের প্রধান তাকাও সাতো বলেন, গাড়িটি অনন্য এক ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। মানুষ এ গাড়িতে বসে খেতে, কাজ করতে, ঘুমাতে এবং অন্যান্যের সঙ্গে নিরাপদে যোগাযোগ করতে পারবে। এ ছাড়া এ কাজগুলো মহাকাশে বসে করা যাবে। আমরা আমাদের শতাব্দীর রূপান্তরে মহাকাশকে একটি অঞ্চল হিসেবে দেখি। মহাকাশে যাওয়ার মাধ্যমে আমরা টেলিযোগাযোগ ও অন্যান্য প্রযুক্তির বিকাশ ঘটাতে চাই, যা মানুষের জীবনের জন্য মূল্যবান হিসেবে প্রমাণিত হবে। টয়োটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জাপানি স্পেস রোবোটিকস স্টার্টআপ গিতাই লুনার ক্রুজারের জন্য একটি রোবোটিক হাত তৈরি করেছে। হাতটি পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা এমনভাবে তৈরি করা হয়েছে, যা বাহুর প্রান্ত পরিবর্তন করে বিভিন্ন সরঞ্জাম সংযোজন, উত্তোলন ও সরানোর মতো কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com