সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ তুফান স্পোর্টিং ক্লাব ৪৬ রানে জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগে ২য় খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভাওে ৮টি উইকেট হারিয়ে ২৫৫ রান করে। দলের সাদ্দাম হোসেন ৫২ এবং মুরাদ ৩৩ রান করে। প্রতিপক্ষের মিলন ৩টি উইকেট লাভ করে। জবাবে গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের আব্দুল মিরাজ ৪৬ রান করে। প্রতিপক্ষের মেহেদী ৪টি উইকেট লাভ করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৪৬ রানে জয়লাভ করে। আগামী ১০ ফেব্র“য়ারী একই স্থানে লাবসা পল­ী মঙ্গল সমিতি বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে এবং সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুন্সিপাড়া যুব সংঘ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com