সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল প্রমুখ। উক্ত সভায় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং মাদকদ্রব্য, ইভটিজিং, ছিনতায়, বিভিন্ন অপকর্ম প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন, বিভিন্ন বাহিনী সহ সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com