শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দলে সাধু আন্তনীর মহাপার্বন উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
Exif_JPEG_420

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে তিনদিন ব্যাপী সাধু আন্তনির অষ্টম বর্ষ মহাপার্বন উদযাপিত হয়েছে। বড়দল কেন্দ্রীয় সার্বজনীন সাধু আন্তনির তীর্থ ভ‚মিতে এ মহাপার্বন উদযাপন করা হয়। সাধূ আন্তনির অষ্টম মহাপার্বন উপলক্ষে বড়দল সেন্ট ফ্রান্সীস জেভিয়ার চার্চে গত ১৫ ফেব্র“য়ারি সেন্ট আন্তনির মূর্তি স্থাপন, নাভেনা ও সন্ধ্যা ৭ টায় আন্তনির জীবনী ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৬ ই ফেব্র“য়ারি সকাল ৮টায় সেন্ট আন্তনির মূর্তী নিয়ে নগর ভ্রমণ এবং বিকাল ৫ টায় নোভেনা ও সন্ধ্যা ৭ টায় আতœীক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয় । ১৭ ই ফেব্রুয়ারি বিকাল ৩ টায় পাপ স্বীকার, ৪ টায় সাধু আন্তনির নিকট প্রার্থনা এবং সন্ধ্যায় সাতক্ষীরা শহর থেকে আগত সেন্ট আন্তনির বিশেষ আর্শিবাদ দানে সভা করেন হেনডি সরদারের দল ও বড়দল মাষ্টার জগদীশ শিং এর দল। বড়দল মিশনের প্রতিনিধি অলান্ডো মন্ডল এর পরিচালনায় সাধু আন্তনির জীবনীর উপর ধর্মীয় আলোচনা করেন, ফাদার ফিলিপ মন্ডল, ফাদার শঙ্কর মন্ডল ও বড়দলের কৃতি সন্তান বাগের হাট ধর্ম পল­ীর পালক পুরোহিত দমিনিক খোকন হালদার। তিনদিন ব্যাপী এসব অনুষ্ঠানে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, মেম্বার আফজাল হোসেন, মিশন প্রতিনিধি জগদীশ মন্ডল, মন্টু মন্ডল, আলবিনু শিং প্রমুখ উপস্থিত ছিলেন। উলে­খ্য, ১৫ ই আগস্ট ১১৯৫ খ্রিষ্টাদ্বে পর্তুগালের লিসবন শহরে সাধু আন্তনির আগমন ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com