বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ সফরের আগে আয়ারল্যান্ড দলে তিন পরিবর্তন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: আসন্ন বাংলাদেশ সফরে তিন ফরম্যাটের জন্য গত ৯ ফেব্রæয়ারি পৃথক-পৃথক দল ঘোষণা করেছিলো ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। ঘোষিত ঐ স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় বাংলাদেশ সফরে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জশ লিটল। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন কনর ওলফার্ট। লিটল ও ওলফার্টের পরিবর্তে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। টেস্ট স্কোয়াডেও যুক্ত করা হয়েছেন হ্যান্ডকে। আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার কোন রেকর্ড নেই আয়ারল্যান্ডের। এবারই প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়ার কথা রয়েছে আয়ারল্যান্ড দলের। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি। সর্বশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিলো আইরিশরা। এ ছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের গ্রæপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারের লজ্জা পায় আয়ারল্যান্ড। সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ।২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। আয়ারল্যান্ড ওয়ানডে দল: অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ফিওন হ্যান্ড, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল: অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলনি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং। আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককালাম, ফিওন হ্যান্ড, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট। বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের সূচি: ১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট। ২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট। ৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট। ১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম। ২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম। ৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম। একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com