বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। আত্মবিশ্বাসের চ‚ড়ায় থেকে আগামী ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে। এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে। আজ শনিবার থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com