পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে মোট ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাব সূত্রে জানা যায়, ১৩ টি পদের মধ্যে ৮ টি পদে কোন প্রতিদ্বনি না থাকায় ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। অন্য দিকে সভাপতি পদে শেখ জহুরুল হক ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি মাকফুর রহমান জান্টু ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মোমিন উদ্দীন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি আবু হোসেন ৮ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিত কুমার সাধু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফরিদ হাসান জুয়েল ১৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এম এম জামান মনি ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রিপন হুসাইন ১৬ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মো: আব্দুল জলিল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এস.এম মজনু ১৫ ভোট পেয়েছেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দিতায় যারা নির্বাচিত হয়েছে সহ সভাপতি পদে মোঃ নাজমুল হক খান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে গাজী রোকনুজ্জামান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য পদে ৫ জন নির্বাচিত হয়েছে। তারা হল মোঃ ইলিয়াস হোসেন, খায়রুল আলম সবুজ, নাজমুল হোসেন মিঠু, মো: রায়হান হোসেন ও মো: আতাউর রহমান। নির্বাচনটি পরিচালনা করেন আহবায়ক কমিটির প্রধান মোঃ মফিদুল ইসলাম, মোঃ মুজিবর রহমান, নাজমুল হক, মোঃ ইয়াছিন আলী ও ফিরোজ কবির প্রমুখ।