শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানার পুলিশের অভিযানে ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টার ভোমরা স্থলবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। আটক সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামের মৃত সলেমান সরদারের পুত্র মোঃ ফারুক হোসেন (৩৫), অপর জন দাশ পাড়া গ্রামের মৃত ছব্বাত আলীর পুত্র মোঃ মাসুম বিল্লাহ (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি টিম ভোমরা পোর্ট সাকিনস্থ গনেশ পার্কিংয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামিদের আটক করে। পরে তাদের তল্লাশী চালিয়ে পৃথকভাবে ৭০ ও ৪০ মোট ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার মূল্য অনুমান ৩৩ হাজার টাকা। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com