শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌর কৃষকলীগের বর্ধিত সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কৃষকলীগের বিদায়ী সভাপতি মোঃ সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় শহরের সুলতানপুরস্থ পৌর কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে গতকাল বিকালে পৌর কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ড শাখা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম হেদায়েত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহেদুজ্জামান শাহেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বাবলু রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: ওবাইদুল­াহ ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: শফিউদ্দীন ময়না, জেলা কৃষকলীগের অন্যতম সদস্য খন্দকার আনিছুর রহমান তাজু, মো: অহেদুজ্জামান টিটু প্রমুখ। পৌর কৃষকলীগের বর্তমান সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পৌর কৃষকলীগের সভাপতির শূন্য পদে বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৩(ঙ) ধারা মোতাবেক সর্ব সম্মতিক্রমে পৌর কৃষকলীগ নেতা মো: রশিদ হাসান চৌধুরী (বাবু) কে পরবর্তী পৌর কৃষকলীগের সম্মেলন না হওয়া পর্যন্তভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। এছাড়া পৌর কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পদে শূণ্য হওযায় ঐ পদে মোঃ আব্দুর রহমানকে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শূণ্য হওয়ায় ঐ পদে হাসিনা পারভীন বর্ষাকে মনোনীত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com