স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল,ডাল, আটা, তেল, বিদ্যুৎ, গ্যাস সহ নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে গতকাল শহরের হাটের মাড়ে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মামুন আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ডাঃ মহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সদর বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুর আলম সিদ্দিকী, পৌর আহবায়ক শের আলী, দেবহাটা আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, কালিগঞ্জ আহবায়ক ইবাদুল ইসলাম, সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, আশাশুনি আহবায়ক হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউর হুদা তুহিন, শ্যামনগর (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক সোলাইমান কবির, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক এইচ আর মুকুল, শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক রাজ্জাক শিকদার, স্বেচ্ছাসেবক সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্ট, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, মহিলা দলের সাধারন সম্পাদক সালেয়া আক্তার কেয়া, জাসসের সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্য দলের সদস্য সচিব মাহমুদ হক। এসময় জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম। অপর দিকে গতকাল বিকালে বিএনপির আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা: শহিদুল আলম, সাবেক সংসদ কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।