শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মোটরসাইকেল সহ চোর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল চুরি হওয়ার পর পুলিশের তৎপরতায় মোটর সাইকেলসহ চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোরের নাম আব্দুল­াহ গাজী (৩০)। সে উপজেলার তারালী গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার তারালী বাজারে অবস্থিত গ্রাম্য ডাক্তার কার্ত্তিক চন্দ্রের চেম্বারের সামনে থেকে তার ব্যবহিত রেজিস্ট্রেশন বিহীন হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় গ্রাম্য ডাক্তার থানায় অভিযোগ দিলে উপ-পরিদর্শক মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মোটরসাইকেল উদ্ধারে নেমে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকা থেকে চোর আব্দুল­াহ কে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে আব্দুল্যাহ গাজীর বাড়ি থেকে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com