শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে প্রতারণা, মূলহোতা গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ এবাদুল সরদার (৩৬) নামের এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এবাদুলের দুই সহযোগী গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেছে। গতকাল উপজেলার কাশিমাড়ী ঘোলা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক এবাদুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এবিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ (সাতক্ষীরা) জানায়, এবাদুল সরদার নামের ওই প্রতারক সাধারণ মানুষকে কৌশলে বোকা বানাতেন। টাকা দ্বিগুণ করে দেওয়ার ম্যাজিক দেখানোর নামে সে তার কাছে থাকা আসল টাকা ব্যবহার করে প্রথমে বেশ কয়েকজনের বিশ্বাস অর্জন করে। এরপর ওই ব্যক্তিরা যখন বড় অংকের টাকা তার কাছে দেয় তখন সে নানাভাবে সময়ক্ষেপন করে এবং একপর্যায়ে হুমকি দিতে থাকে। ভুক্তভোগী যশোর ঝিকরগাছার মোঃ আলী হোসেন সেন্টু ও মোঃ আবুল কাশেমের কাছ থেকে এবাদুল সরদার বিভিন্ন সময় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক এবাদুল সরদার কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এবাদুল সরদার উপজেলার কাশিবাড়ী ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের পুত্র। গ্রেফতারকৃত এবাদুল সরদারকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রতারণার অভিযোগে র‌্যাব-৬ একজনকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ আলী হোসেন সেন্টু একটি প্রতারণা মামলা করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com