বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাসেমিরোকে লাল কার্ড, চার ম্যাচ নিষিদ্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইউরোপা লিগে ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে ফের হোচট খেলো রেড ডেভিলরা। পয়েন্ট তালিকার একেবারে তলানীর দল সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ম্যাচে লাল কার্ড পেয়েছেন ম্যানইউয়ের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুধু পয়েন্ট নয়, চার ম্যাচের জন্য দলটি হারিয়েছে কাসেমিরোকেও। ম্যাচের ৩৮তম মিনিটে সাউদাম্পটনের কার্লোস আলকারেজকে ফাউল করেন কাসেমিরো। তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী মিডফিল্ডারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় লাল কার্ড। এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে মার্চের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের হয়ে খেলতে কোনো বাধা নেই তাঁর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com