মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কানাডায় পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : কানাডায় পিকআপ ট্রাকার ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। এই ঘটনায় আরও নয়জন আহত হয়েছে। কানাডার ক্যেবেকে আমকোই শহরে সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্স। দেশটির পুলিশের মুখপাত্র হেলেন সেন্ট-পিয়েরে জানায়, এ দূর্ঘটনা ঘটার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পিকআপ ভ্যানটির ৩৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেন্ট-পিয়েরে আরও জানায়, এ ঘটনায় নিহত দুইজনের বয়স ৬০ ও ৭০ এর ঘরে এবং আহতদের অবস্থা আশঙ্কাজঙ্ক। সোমবার আনুমানিক বিকাল ৩টার দিকে পুলিশ আমকোইয়ের একটি সড়কে ভ্যানের ধাক্কায় পথচারীদের হতাহত হওয়ার খবর পায়। আমকোই মন্ট্রিয়লের সাড়ে ছয়শ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। মাসখানেক আগে মন্ট্রিয়লের শহরতলীতে একটি ডে-কেয়ার সেন্টারে বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছিল, সেই ঘটনায় চালকের বিরুদ্ধে খুনের অভিযোগও আনা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়া, কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো টুইটারে এই ঘটনায় ‘স্তম্ভিত ও দুঃখিত’ হওয়ার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com