মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে গ্রাম পুলিশদের সাথে ওসি’র মাসিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে থানার অফিসার ইনচার্জের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ওসি মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) গ্রাম পুলিশদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে চাকরি জীবন শেষে অবসরে যাওয়া গ্রাম পুলিশ চাপড়া গ্রামের কামাল হোসেনকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানান হয়। বিদায়ী সংবর্ধনা প্রদানকালে তাকে ক্রেস্ট, পবিত্র কোরআন, জায়-নামাজ ও তজবি প্রদান করা হয়। এ সময় এস আই আবু হানিফ, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, নবাব আলী, গাজী নূর নবী, মোহিতুর রহমান মোহিতসহ থানা পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com