শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পটুয়াখালীতে বাসচাপায় নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

এফএনএস: পটুয়াখালীর কুয়াকাটায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল দাস কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি একজন ঠিকাদার ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন কমল দাস। নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com