শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৬৪ বেসামরিক নিহত -জাতিসংঘ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস আন্তার্জতিক ডেস্ক: ইউক্রেনে রুশ সেনাবাহিনী প্রবেশের পর এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহতের কথা জানিয়েছে জাতিসংঘ। আহতদের মধ্যে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্র“য়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে কয়েকশ’ বাড়ি। সেতু ও সড়ক কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাজারের সঙ্গে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে এরইমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছন এবং ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com