সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বিশ ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে বিশ ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, ভোক্তা-অধিকার একটি সর্বজনীন অধিকার। বর্তমান সময়ে পণ্যের ক্রয় বা সেবা গ্রহণের সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হন অধিকাংশ ভোক্তা। এজন্য সরকার ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ প্রণয়ন করেছে। আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকলকে এগিয়ে আসতে হবে। সকল ব্যবসায়ী ও ভোক্তার প্রতি নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, সচেতনতা বৃদ্ধি করার জন্য। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ ও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, ক্যাব খুলনার সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড প্রমুখ বক্তব্য দেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com