শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্লাসিকো জার্সিতে রোজালিয়া ‘মোটোমামি’ লোগো পরবে বার্সা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: সপ্তাহের শেষদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে নিজেদের জার্সিতে স্পোটিফাই প্রতীকের পরিবর্তে স্প্যানিশ পপ গায়িকা রোজালিয়ার লোগো পড়বে বার্সেলোনা দল। কাতালানরা গতকাল বুধবার একথা জানিয়েছে। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় বারের মতো ক্লাসিকো জার্সিতে পরিবর্তন আনলো বার্সেলোনা। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে কানাডিয়ান র‌্যাপার ‘ওভো ওউল’ এর লোগো পরেছিল বার্সেলোনা। ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পোটিফাই’র সঙ্গে চার বছরের জন্য ২৮০ মিলিয়ন ইউরোর স্পন্সর চুক্তির অংশ হিসেবে ক্লাবটি তাদের জার্সিতে বিভিন্ন শিল্পির লোগো লাগানোর বিষয়ে সম্মত হয়েছে। রোজালিয়া হচ্ছেন স্পেনের সফল সঙ্গীত শিল্পীদের একজন, যাকে ফোর্বস দুইবার দেশটির বর্ষসেরা নারী শিল্পির খেতাবে ভুষিত করেছে। বার্সা জার্সির সামনের অংশে বসানো হবে তার ‘মোটোমামি’ লোগো। এটি তার তৃতীয় স্টুডিও এলবাম। যেটি প্রকাশিত হয়েছে ২০২২ সালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com