বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিলেট যাচ্ছে বাংলাদেশ দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: সিলেটে তিন জাঁতি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ব্রæনাই নাম প্রত্যাহার করে নেওয়ায় সেশেলসই এখন বাংলাদেশের ভরসা। ২৫ ও ২৮ মার্চ আফ্রিকার দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে জামাল ভ‚ঁইয়ারা। তার আগে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সেখানে নির্ভার থাকার কারণও আছে। অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচেও ইতিবাচক ফল এসেছে। মদিনার অন্যতম দল ওহুদ এফসি ও আফ্রিকার আরেক দল মালাবির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল। দুটি ম্যাচই ক্লোজড ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানা যায়নি। তবে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা গত বুধবার রাতে ফল জানিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন। পিছিয়ে থেকে দুটি ম্যাচেই ১-১ ড্র করেছে তার দল। বিশেষ করে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দলটির সঙ্গে ম্যাচ ড্র করে খুশি লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সংবাদমাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘মদিনায় আমরা দুটি ম্যাচ খেলেছি। দুটি ম্যাচই ড্র হয়েছে। বিশেষ করে মালাবি ৭০ ধাপ এগিয়ে। তাদের বিপক্ষে ড্র করতে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমি ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি।’ প্রস্তুতি ম্যাচ ড্র করায় এবার সিলেটে সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচে জয় চাইছেন কাবরেরা। বলেছেন, ‘বছরটি জয় দিয়ে শুরু করতে চাইছি। সিলেটে দুটি ম্যাচ জিততে পারলে ভালো লাগবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।’ আজ শুক্রবার সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে জামাল-তপুদের। তারপর সিলেটে চলবে অনুশীলন। সেখানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাসপোর্ট জটিলতায় সৌদি আরবে যেতে না পারা মোহাম্মদ ইব্রাহিম ও রবিউল হাসানের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com