সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের হাসপাতালে কী করছেন নাদিয়া?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এফএনএস বিনোদন: অনেক দিন ধরেই গ্যাস্ট্রোলিভারের সমস্যায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেশে ধাপে ধাপে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এবার তাই ভারতের চেন্নাইয়ে ছুটে গেলেন অভিনেত্রী। ভর্তি হয়েছেন সেখানকার অ্যাপোলো হাসপাতালে। গেলো ১০ মার্চ চেন্নাইয়ের ওই হাসপাতালে গেছেন নাদিয়া। ভেবেছিলেন, ডাক্তার দেখিয়ে ওষুধ-পরামর্শ নিয়ে ফিরে আসবেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, তাকে দ্রæতই উঠতে হবে অস্ত্রোপচারের টেবিলে। অগত্যা হাসপাতালে ভর্তি হতে হয় ব্যস্ত অভিনেত্রীকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি ছবি পোস্ট করেন নাদিয়া। যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে জানিয়েছেন, চিকিৎসার জন্য আরও কিছু দিন সেখানে থাকতে হবে তার। নাদিয়া বলেন, ‘আমি আসলে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে একটা মেজর অপারেশনের কথা বলেন। অপারেশনের জন্য এখানে আমার আরও বেশ কিছু দিন থাকতে হবে। ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত, যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।’ দর্শকপ্রিয় হওয়ার সুবাদে নাদিয়ার শুটিং শিডিউল থাকে নিয়মিত। কিন্তু অসুস্থতার কারণে সেটা সম্ভব হয় না মাঝেমধ্যেই। এজন্য সরল বাক্যে নির্মাতাদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। গত ১৭ জানুয়ারি একই সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। দিন দুয়েক হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে এই রোগে কিছু দিন অসুস্থ ছিলেন তিনি। নাদিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘ওরে বিহঙ্গ মোর’ নামের একটি নাটকে। এটি গত ৯ মার্চ আরটিভিতে প্রচার হয়েছে। নাহিদ আহমেদ পিয়াল নির্মিত এ নাটকে তার বিপরীতে আছেন সজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com