মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘আমি লোক দেখানো নকল মানুষ না’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এফএনএস বিনোদন: ভালোবেসে বিয়ে করেন পরীমণি-রাজ। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরিতা তৈরি হয়। যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গø্যামার কন্যা পরীমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে। গত দু’দিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। গত বুধবার রাতে শরীফুল রাজ তার ফেসবুকে পরীর সঙ্গে পুত্র রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেন, ‘অ্যাঞ্জেল মাদার, লেট নাইট লাভ।’ এরপরই পরীমণি তার ফেসবুকে লিখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে (ৃ) ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’ পরীর এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে রাজ লিখেন, ‘আমি তার সঙ্গে আরো সময় কাটাতে চাই। পরী দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই আমরা সবাই মানুষ। তুমি একজন অসাধারণ মা।’ এ মন্তব্যের জবাবে পরীমণি লিখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে সব শেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’ এর উত্তরে রাজ লিখেন, ‘পরী বিবেকর তাড়নায় তো বেঁচে আছি। তোমাকে ভালোবাসি।’ এর আগের দিন পরীমণি ফেসবুক পোস্টে লিখেন, ‘সিনেমার গল্পের অফিস? আসিতেছে তাইলে। কেন যে আমারে বাচ্চাভাবে লোকে! বাচ্চা বানায়ে ফেল্লাম তাও!’ এর আগে ঘোষণা দিয়ে রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছিলেন। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে পরীমণি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। কিন্তু খুব দ্রæতই তাদের সেই মনোমালিন্যের বরফ গলে ভালোবাসায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com